সিলেটে সিএনজিসহ ২ ছিনতাইকারি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

সিলেটে সিএনজিসহ ২ ছিনতাইকারি গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরী থেকে দুই ছিনতাইকারি গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

 

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রেরিত এক সংবাদ এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 

এরআগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- আক্তার হোসেন (৩৫) ও মো. সুমন মিয়া (২৬)। পুলিশ জানায়, আক্তার হোসেনের বিরুদ্ধে সিলেট মহানগরীতে ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভোক্তভোগী তাজুল ইসলাম (৬০) বন্দরবাজারগামী একটি সিএনজি (সিলেট-থ-১২-১৮৫২) যোগে যাত্রা করেন। পথিমধ্যে রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে গাড়িতে থাকা দুই ছিনতাইকারী তার পাঞ্জাবির পকেট থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

ছিনতাইয়ের শিকার ব্যক্তি চিৎকার শুনে ঘটনাস্থলের কাছে টহলরত কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত এগিয়ে এসে সিএনজিসহ দুইজনকে আটক করে।

 

Manual5 Ad Code

এসএমপির গণমাধ্যম কর্মকর্তা জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটকদের আদালতে সোপর্দ করা হয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code