সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

Manual6 Ad Code

 

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) সকালে একজন এবং বিকাল ৪টার দিকে আরেক শিশুর মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দশ মাস বয়সী শিশুটি হাম ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত ছিল। সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।’

 

Manual5 Ad Code

এছাড়া এদিন বিকাল ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী আব্দুল্লাহর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের উপপরিচালক চিকিৎসক মাহবুবুর রহমান।

Manual1 Ad Code

 

সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে মোট ১০৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

 

এদের মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নয়জন।

 

স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, বুধবারের আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৩ রোগীর ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code