সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

Manual3 Ad Code

 

রোববার (১৭ মে) সকাল ৮টা থেকে সোমবার (১৮ মে) সকাল ৮টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

এ তথ্য জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দশ মাস বয়সী সাজিদ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার আলাউদ্দিনের ছেলে। এছাড়া শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া নয় মাস বয়সী নুসাইবা শহীদ একই উপজেলার জাকির আলীর মেয়ে।

 

Manual5 Ad Code

স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৫ জন চিকিৎসাধীন।

 

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন ভর্তি আছেন। বাকিরা বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

Manual5 Ad Code

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। আর নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code