সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

এ নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা জরুরি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়ায় তিনি বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Manual6 Ad Code

 

“এ রুটে ফ্লাইট চালু হলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি পর্যটন ও ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি আসবে মনে করেন তিনি।”

Manual2 Ad Code

 

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিমানের এমডির কাছে ‘সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার’ রুটে ফ্লাইট চালুর বিষয়ে অনুরোধ জানিয়েছি। তারা বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন এবং ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। দ্রুতই আমরা সুখবর পাব।

Manual1 Ad Code

 

উল্লেখ্যে, এর আগে ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী-এর উদ্যোগে সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছিল। তখন সপ্তাহে দুদিন এ রুটে ফ্লাইট চলাচল করলেও কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। তবে সিলেট-চট্টগ্রাম রুটে এর আগে কখনো ফ্লাইট পরিচালিত হয়নি।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code