সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি আদনান

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি আদনান

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেট জেলা পুলিশের মে মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

গত ১৭ জুন (মঙ্গলবার) সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় ওসি আদনানকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সিলেটের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

 

পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশের কার্যক্রম গতিশীল ও জনবান্ধব করে তোলা, ওয়ারেন্ট তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি, মাদকদ্রব্য উদ্ধারসহ সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে ওসি আদনান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই সাফল্য কোম্পানীগঞ্জ থানাকে জেলার অন্যান্য থানার তুলনায় এগিয়ে রেখেছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উর্ধ্বতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যদের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সকল শ্রেণিপেশার সবাই আমাকে সহযোগিতা করেছে। কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী উপজেলা মাদক নির্মূল ও অপরাধ দমনসহ সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এসএম)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code