সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির নেতৃত্বে ছাদিক-মালেক

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির নেতৃত্বে ছাদিক-মালেক

Manual4 Ad Code

সভাপতি ছাদিকুর রহমান ছাদিক ও সম্পাদক আব্দুল মালেক।


সিলেট:
জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের ১০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

Manual4 Ad Code

গত ২৩ এপ্রিল রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ-পরিচালক অধীর চন্দ্র বালা ও আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের সহকারী পরিচালক মো: আবুল বাশারের স্বাক্ষরিত একপত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মো. ছাদিকুর রহমান ছাদিককে সভাপতি এবং জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং সিলেট-৯৭) এর কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত কমিটির দায়িত্বশীলগন হলেন- সিনিয়র সহ-সভাপতি সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আজাদ মিয়া, কোষাধ্যক্ষ মো: আব্দুল আহাদ সমু, প্রচার সম্পাদক মো: সিরাজ শিকদার, মো: আশরাফুল হক, দপ্তর সম্পাদক মো: শাহেদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মো: শাহানুর মিয়া, ক্রীড়া সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো: মুহিত হাসান মুহিত, কার্যকরী সদস্য সোয়েব আহমদ, মো: আবুল হোসেন, মো: আঃ ছালাম, মো: আনিস উদ্দিন।

 

Manual7 Ad Code

নবগঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলার কৃষি খামার শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকার নির্ধারিত সুযোগ-সুবিধা আদায়ে তারা বদ্ধপরিকর।

 

নেতৃবৃন্দ আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত পথে কৃষি বিপ্লব ঘটিয়ে এবং খামার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

Manual8 Ad Code

 

তারা বলেন, কেবল অধিকার আদায় নয়, বরং সিলেট জেলার কৃষি খামার ব্যবস্থাপনাকে আধুনিক ও গতিশীল করার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ইউনিয়ন।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code