সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
সিলেট :
নগরীর ৯নং ওয়ার্ডের বাগবাড়ী নরসিংটিলা থেকে মানসিক রোগী আবিদুল মিয়া (৫০) নামের এক বৃদ্ধ ব্যক্তি গত এক মাস থেকে নিখোঁজ রয়েছে। সে সুনামগঞ্জে জেলার শান্তিগঞ্জ উপজেলাধিন বীরগাঁও সলফ গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে।
গত ২৩ আগস্ট (শনিবার) দুপুর অনুমান ২টার দিকে বর্তমান ঠিকানা সিলেট নগরীর নরসিংটিলাস্থ বাসা নং-১৯৯/৪ থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজে না পেয়ে তার ছেলে ফরহাদ মিয়া (৩০) বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর শুক্রবার সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১২৮।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, ২ বার ব্রেন স্ট্রোক করার কারণে বিগত প্রায় দেড় বছর যাবত মানসিক সমস্যায় ভুগিতেছেন। ইতিপূর্বেও কয়েক বার পরিবারের সদস্যদের অগোচরে বাসা থেকে বের হয়ে যায়। পরে খোঁজাখুজি করে বাসা নিয়ে আসা হয়। এর ধারাবাহিকাতয় গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ২টার সময় পরিবারের সদস্যদের অগোচরে নরসিংটিলাস্থ বাসা নং- ১৯৯/৪ থেকে মানসিক রোগী আবিদুল মিয়া বের হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছে না।
হারিয়ে যাওয়ার সময় মানসিক রোগী আবিদুল মিয়ার গায়ে আকাশী রংয়ের গেঞ্জি, পরনে ছিলো লুঙ্গি। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, শারীরিক গঠন- হাল্কপাতলা, মাথার কাচা-পাকা চুল-খাটো, মুখে সাদা দাড়ি। সে সিলেটে আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৫৬ ৬৩১০০ নম্বারে অথবা সিলেট কোতোয়ালী মডেল থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন মানসিক রোগী আবিদুল মিয়ার ছেলে ফরহাদ মিয়া।
(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি