সিলেট নগরী থেকে চিহ্নিত ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

সিলেট নগরী থেকে চিহ্নিত ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে অভিযান চালিয়ে চিহ্নিত পাঁচজন ছিনতাইতারী গ্রেপ্তারকৃতরা গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২৪ নভেম্বর) ও রোববার (২৩ নভেম্বর) কতোয়ালি থানা পুলিশ পৃথক অভিযানে নগরীর সোবহানীঘাট ও বন্দরবাজার থেকে তাদের গ্রেপ্তার করে।

 

এরমধ্যে সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে রোববার অভিযান চালিয়ে সুমন মিয়া সাদ্দাম (২৫), আব্দুল হাকিম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

 

এদিকে সোমবার বন্দরবাজার কালেক্টর মসজিদের সামনে থেকে সুফিয়ান আলী (২৭), মোহাম্মদ খালেদ আহমেদ (২৮) ও মো: নুরুল ইসলাম আকাশকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

 

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code