সিলেট নগরে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৫

সিলেট নগরে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃত্যু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশার যাত্রী এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার বাসিন্দা আবু নসরের মেয়ে।

Manual3 Ad Code

 

প্রতক্ষ্যদর্শীরা জানান- দ্রুতগামী একটি ট্রাক এসে রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে জেসি গুরুতর আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা সামসুল হাবিব।

 

এদিকে ডা. রহিমা খানম জেসির অকাল মৃত্যুতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সমাজসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code