সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ডাকাতি: ২৪ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ডাকাতি: ২৪ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার গ্রেপ্তার ৩

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন লালমাটিয়া রয়েল সিটি আবাসিক এলাকায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

 

Manual4 Ad Code

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- সিলেট সিটির ৪১নং ওয়ার্ডের পশ্চিমভাগ আবাসিক এলাকার মৃত নূর মিয়ার পুত্র সাকেল আহমদ (৩৩), পূর্ব শ্রীরামপুরের মৃত আশ্রাব আলীর পুত্র আক্তার হোসেন (৩৪) এবং ৪২নং ওয়ার্ডের সুলতানপুরের মৃত আব্দুল মজিদ ভলনের পুত্র রিহাদ আহমেদ (৩৭)।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম।

 

এরআগে গত সোমবার (১ ডিসেম্বর) ভোররাত সোয়া ৩টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়ার এ ডাকাতি সংঘটিত হয়। ৬/৭ জনের একদল ডাকাত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যানকে আটকে প্রায় ২০ লাখ টাকার মাল লুটে নেয়। এ সময় ডাকাতদল একটি সাদা নোহা গাড়ি ও একটি কার ব্যবহার করে।

 

এ ঘটনায় এসএমপির মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরই অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ডাকাতদল ৩ সদস্যকে গ্রেফতার করে। তাদের দেখানো মতে ডাকাতি করা মালামালও উদ্ধার করে পুলিশ।

 

Manual7 Ad Code

গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code