সিলেট মহানগর বিএনপি সভাপতির সাড়ে ৫০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

সিলেট মহানগর বিএনপি সভাপতির সাড়ে ৫০ লাখ টাকা ছিনতাই

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের প্রাইভেটকারে হামলা চালিয়ে সাড়ে ৫০ লাখ টাকা বেশি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

 

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণসুরমার পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

পুলিশ বলছে, ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে এসময় নাসিম হোসাইন গাড়িতে ছিলেন না।

Manual1 Ad Code

 

এ ঘটনায় দক্ষিণ সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

 

পুলিশ জানায়, নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মীরা নাসিম হোসাইনের প্রাইভেটকারে করে সাড়ে ৫০ লাখ নিয়ে ফেঞ্চুগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণসুরমার পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

 

ঘটনার পর বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code