সিলেট সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

সিলেট সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে সীমান্তে অভিযান চালিয়ে ৭ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

শনিবার (২৮ জুন) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি।

 

Manual6 Ad Code

এরআগে শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুরে অভিযান চালায় বিজিবি। এসময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

সিলেট সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

এছাড়াও শনিবার ব্যাটালিয়ন সদরের একটি টহলদল ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।

Manual1 Ad Code

সিলেট সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

এ ঘটনায় ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় বিজিবির সিলেট সেক্টরের উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করা হয়। সেসব মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual3 Ad Code

এ সময় ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code