সিলেট-৪: ৩১ দফার প্রচারে জামান অনুসারীদের দীর্ঘ ৬০ কিলোমিটার শোভাযাত্রা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

সিলেট-৪: ৩১ দফার প্রচারে জামান অনুসারীদের দীর্ঘ ৬০ কিলোমিটার শোভাযাত্রা

Manual3 Ad Code

সিলেট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচী সাধারণ মানুষের কাছে পৌছে দিতে সিলেটে দীর্ঘ ৬০ কিলোমিটার মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের সাবেক কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান অনুসারীরা এই মিছিল করে। মিছিলে সিলেট-৪ আসনের অন্তর্গত ৩ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেল শোভাযাত্রায় শোভিত হয় দলীয় পতাকা।

 

এসময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

Manual3 Ad Code

 

এদিন দুপুর ১২টায় প্রকৃতি কন্যা জাফলং জিরো পয়েন্টে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অন্তত সহস্রাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা অংশ নেন। বিকাল ৩টায় বটেশ্বর জৈন্তিয়া গেইট পার হয়ে শোভাযাত্রা সমাপ্তি টানা হয়।

Manual2 Ad Code

 

ব্যস্ততম সিলেট-তামাবিল সড়কে দীর্ঘ এই শোভাযাত্রায় সুশৃঙ্খলভাবে দু’টি লাইনে মোটরসাইকেল চালিয়ে আসেন। ভলেন্টিয়ারের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তাদের দিক নির্দেশনা দেন। সিলেটের ইতিহাসে বিশাল এই শোভাযাত্রা আন্দোলিত করেছে সাধারণ মানুষকে।

 

Manual2 Ad Code

শোভাযাত্রা পূর্ববর্তী পথসমাবেশে বক্তারা বলেন, সিলেটের সীমান্তবর্তী অঞ্চল জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের জন্য অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের অনেক ত্যাগ রয়েছে। বিগত ৩ দশক এ অঞ্চলের মানুষের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তিনি কোনো স্বার্থ চাননি। এই মানুষটি যদি দলের হয়ে আসেন, তাকে ছাড়া আর কাউকে ভোট দিতে পারবো না। তাই সীমান্ত অঞ্চলে ধানের শীষকে বিজয়ী করতে হলে প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সামসুজ্জামানের বিকল্প নেই।

 

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code