সিলেট-৫: ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরীতে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

সিলেট-৫: ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরীতে অনিয়মের অভিযোগ

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের তালিকায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরীতে নানা অনিয়মের অভিযোগ এনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

বুধবার (২৮ জানুয়ারী) মাওলানা উবায়দুল্লাহ ফারুকের প্রধান নির্বাচনি এজেন্ট কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দীন চৌধুরী এ অভিযোগ দাখিল করেন।

 

অভিযোগে উল্লেখ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট উপজেলার সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের তৈরিকৃত তালিকায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতে নানা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে সরকারী প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত স্কুল-কলেজসহ সরকারী চাকুরীজীবিদের বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি বেশি সংখ্যক তাদের মনোনীত কিন্ডার গার্ডেন ও দাখিল মাদরাসা হতে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তদের সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। যা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিবন্ধকতার প্রাচীর হয়ে দাঁড়াবে।

 

অভিযোগে আরো উল্লেখ করা হয়- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীর দলীয় ও রাজনৈতিক পরিচয় যাচাই পূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটার্নি জকিগঞ্জ-কানাইঘাট সিলেট-৫ ও সহকারী রিটার্নিং অফিসার কানাইঘাট বরাবরে এ অভিযোগ দাখিল করেন আশিক উদ্দীন চৌধুরী।

 

তিনি বলেন, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের তৈরীকৃত তালিকায় ব্যাপক পক্ষপাত করা হয়েছে। অনেক কিন্ডার গার্ডেনের শিক্ষকদের নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রতিষ্ঠানের কোন রেজিষ্ট্রেশন ও অনুমোদন নেই এবং কোন অভিজ্ঞতাও নেই। সরকারী প্রাথমিক শিক্ষক ও সরকারী চাকুরিজীবীদের অকারণে বাদ দেওয়া হয়েছে যা অত্যন্ত দূঃখজনক।

 

এছাড়া সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার তৈরীকৃত তালিকা সঠিক ভাবে করা হয়নি। পক্ষপাতের অভিযোগ এনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ মামুন কানাইঘাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসারকে বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছেন বলে তিনি জানান।

Manual4 Ad Code

 

এদিকে বিশেষ করে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের তৈরীকৃত তালিকায় শতাধিকের উপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা এর আগে একাধিক নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে বাদ দিয়ে বেসরকারী কিন্ডার গার্ডেনের শিক্ষকদের (যাদের অনেককে কেউ চিনেননা) তালিকায় প্রাদান্যে দেওয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঞ্চিত শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।

Manual6 Ad Code

 

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান শাকিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে সিলেটে থাকায় অভিযোগটি তার অফিসার একজন রিসিভ করেছেন। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের প্যানেল তৈরী করা হয়েছে। তারপরও অভিযোগের বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখবেন বলে জানান।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code