সীমান্তে হাজং গৃহবধুকে ধর্ষণ চেষ্টা, সালিসীদের বাধায় আইনি সহায়তা নিতে পারছেন না পরিবার

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬

সীমান্তে হাজং গৃহবধুকে ধর্ষণ চেষ্টা, সালিসীদের বাধায় আইনি সহায়তা নিতে পারছেন না পরিবার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং সম্প্রদায়ের এক গৃহবধুকে ধর্মণ চেষ্টার অভিযোগ উঠেছে।

 

রোববার (২২ মার্চ) বেলা তিনটার দিকে বসতঘরে ডুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় ওই হাজং গৃহবধুকে ধর্মণ চেষ্টার ঘটনাটি ঘটলেও স্থানীয় সালিসীদের বাঁধার মুখে ভিকটিমের পরিবার থানায় আইনি সহায়তা নিতে পারছেন না।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

ধর্ষণ চেষ্টায় অভিযুক্তর নাম, নুরুল ইসলাম ওরফে নুরুল (৩৫)। সে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে।

Manual4 Ad Code

 

সোমবার (২৩ মার্চ) বেলা পৌণে চার দিকে তাহিরপুরের রাজাই সীমান্ত গ্রামের ধর্ষণ চেষ্টার শিকার ভিকটিম, তার পরিবার ও সীমান্ত গ্রামের মানুষজন জানান, রোববার রাজাই সীমান্ত গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং সম্প্রদায়ের জ্বরে আক্রান্ত এক হাজং গৃহবধু নিজ করেই ঘুমন্ত ছিলেন। পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে ওই গৃহবধুর ঘরে ডুকে জোরপূর্বক বিবস্ত্র করে জ্বরে আক্রান্ত গৃহবধুকে ধর্ষণ চেষ্টা চালায়। ওই গৃহবধুর ঘুম ভেঙ্গে গেলে তিনি ধর্ষণ চেষ্টাকারির কবল থেকে রক্ষা পেতে চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন।

 

ওই গৃহবধুর চিৎকার ও কান্নাকাটি শুনে সীমান্ত গ্রামবাসী এগিয়ে এসে নুরুল ইসলামকে মারধর করে বেঁধে রাখেন।

 

খবর পেয়ে পিতা জম্মত আলী, তার পরিবারের লোকজনসহ স্থানীয় সালিসীদের নিয়ে এসে কৌশলে নুরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান।

 

Manual8 Ad Code

এরপর ভিকটিম গৃহবধু, তার পরিবারের সদস্যদের ধর্ষণ চেষ্টার ঘটনাটি থানায় আইনি সহায়তা না নিতে বাঁধা প্রদান করেন স্থানীয় সালিসীগণ।

 

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার ছড়ারপাড় গ্রামের জম্মত আলীর ছেলে অভিযুক্ত নুরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে বলেন, এ ধরণের কোন ঘটনাই ঘটেনি।

 

ঘটনা পরবর্তী সময়ে হাজং সীমান্ত গ্রামে তাকে বেঁধে রাখা, পরিবার ও সালিসীগণের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনার বিষয়টি অবহিত করে ফের বক্তব্য জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, বিষয়টি সালিসীগণ মিমাংসা করার দায়িত্ব নিয়েছেন।

 

(সুরমামেইল/এইচএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code