সুনামগঞ্জে প্রেমের বিয়ে ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

সুনামগঞ্জে প্রেমের বিয়ে ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠে এ সংঘর্ষ হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীকে নিয়ে মাটিয়াপুর গ্রামের এক যুবক পালিয়ে বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে বুধবার দুপুরে দুই গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

Manual5 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই গ্রামের প্রভাবশালী পরিবারের এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ও পালিয়ে বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

(সুরমামেইল/এসডি)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code