সুরমা নদী থেকে বালু উত্তোলন: বলগেটসহ আটক ৪, জরিমানা

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

সুরমা নদী থেকে বালু উত্তোলন: বলগেটসহ আটক ৪, জরিমানা

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি বলগেটসহ চার শ্রমিককে আটক করা হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখ সুরমা নদী থেকে বালু বোঝাই স্টীল বডি বলগেটসহ ৪ শ্রমিককে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইনে আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের সাজা প্রদান করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। অভিযানের সময় নির্বাহী কর্মকর্তার সাথে কানাইঘাট থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাজাপ্রাপ্তরা ৫০ হাজার টাকা নগদ জরিমানা দিয়ে থানা থেকে মুক্তি পান। জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

 

Manual6 Ad Code

জানা গেছে, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সোনারতালুক ও নন্দিরাইসহ আশপাশ গ্রামের মানুষের যাতায়াতের পাকা রাস্তার খলিল স্যারের বাড়ির সামনে গত বছরের বন্যায় বড় আকারে ভেঙে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। সড়কের ভাঙা ও দেবে যাওয়া অংশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সম্প্রতি ব্লক সহ আশপাশের ৫টি পুকুর ভরাটের জন্য কাজের ঠিকাদার উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারি কাজে সুরমা নদী থেকে বালু ব্যবহারের জন্য অবৈধভাবে বালু উত্তোলন করায় এ অভিযান চালানো হয়।

 

(সুরমামেইল/এমআর)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code