সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২ জুলাই) সকালে উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের এয়ারপোট থানার বড় বাজার আবাসিক এলাকার সুলেমান বক্স এর ছেলে আবু বক্স নাইম (৩৫) ও যাত্রী পাবনা জেলা সদরের কাশিপুর গ্রামের কিয়াম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)

জানা গেছে, আনোয়ারা বেগম পরিবারসহ সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওনা দেন। তারা ভোরে একটি মাইক্রোবাসে সিলেট ছাড়েন। নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(সুরমামেইল/এমএএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি