হাম ও উপসর্গে একদিনে মৌসুমের সর্বোচ্চ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

হাম ও উপসর্গে একদিনে মৌসুমের সর্বোচ্চ শিশুর মৃত্যু

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। যা মৌসুমের সর্বোচ্চ শিশুর মৃত্যু। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

 

Manual6 Ad Code

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

জানা গেছে, ১৭ শিশুর মধ্যে ১৫টি শিশু মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশু মৃত্যু হয়েছে। আর হামে ৫২ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

Manual2 Ad Code

সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার (৩ মে) সকাল ৮টা থেকে সোমবার (৪ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের। অবশ্য এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫টি শিশুর মধ্যে ২টি শিশুর মৃত্যু হয়েছে আগের দিন।

Manual6 Ad Code

 

হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭টি শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১২টি শিশুই ঢাকা বিভাগের আর ৫টি শিশু চট্টগ্রাম বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০২টি শিশুর মধ্যে। তাদের মধ্যে ৬১৮টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৯২), রাজশাহী (১৬৮) ও বরিশাল (১৩৩) বিভাগ। দেশের আট বিভাগে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। হামের উপসর্গ নিয়ে আট বিভাগে ভর্তি হওয়া ১ হাজার ৬১ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code