৯ দিনেও সন্ধান মিলেনি কানাইঘাটের গৃহবধু তানজিলার

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

৯ দিনেও সন্ধান মিলেনি কানাইঘাটের গৃহবধু তানজিলার

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
গত নয়দিন থেকে সিলেটের কানাইঘাটের তানজিলা আক্তার (২৪) নামের এক গৃহবধু নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।

Manual4 Ad Code

 

জানা যায়, উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি লক্ষীপুর গ্রামের বাবলু মিয়া খানের স্ত্রী এক সন্তানের জননী তানজিলা আক্তার স্বামীর অনুপস্থিতিতে গত ২ মার্চ (সোমবার) সকাল অনুমান ৬টার দিকে তার দেড় বছরের মেয়ে রাফিয়া আক্তারকে রেখে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়।

Manual5 Ad Code

 

তানজিলার স্বামী বাবলু মিয়া শশুড় বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করে স্ত্রীকে না পেয়ে বিষয়টি তানজিলার পিতা উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মতিনকে জানান।

 

সবাই খুঁজাখুঁজি করে তানজিলা আক্তারের কোন সন্ধান না পেয়ে তার মা নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবগত করলে সোমবার (৯ মার্চ) তানজিলার স্বামী বাবলু মিয়া ও তার শশুড়-শাশুড়িকে থানায় ডেকে এনে পুলিশ বিস্তারিত ঘটনা জানেন।

Manual8 Ad Code

 

তানজিলার স্বামী বাবলু মিয়া জানান, তার স্ত্রী তানজিলা আক্তার কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের ইমরান নামের এক ছেলের সাথে মোবাইলে কথা বলতো। সেই ইমরানকেও থানা পুলিশ এনে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে তানজিলা যায়নি বলে স্বীকার করে।

 

৯দিন থেকে তানজিলা আক্তারের কোন সন্ধান না পেয়ে তার পরিবার ও স্বামীর বাড়ির লোকজন উৎকন্ঠায় রয়েছেন।

 

Manual8 Ad Code

তানজিলার স্বামী বাবলু মিয়া আরো জানান, যেই দিন তার বাড়ি থেকে স্ত্রী নিখোঁজ হয় ঐদিন সকাল বেলা তিনি বাড়ির পাশে সবজি বাগানে পরিচর্যা করছিলেন। সকাল ৬টার দিকে ঘরে এসে দেখতে পান তার স্ত্রী ঘরে নেই। ১৮ মাসের মেয়ে রাফিয়া আক্তার ঘরের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত অনেক খুজাখুজি করে স্ত্রীর কোন সন্ধান পাচ্ছেন না।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code