মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি : এম সাখাওয়াত

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি : এম সাখাওয়াত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৬ ডিসেম্বরের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

Manual2 Ad Code

 

তিনি বলেছেন, ভারতের সহযোগিতা ছিল সেটা আমরা স্মরণ করি। ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি। এটা আমাদের যুদ্ধ। সারা বিশ্ব জানে এই ঘটনা।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেটের মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।



তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটি তার কথা। কিন্তু ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ এটি বাংলাদেশের যুদ্ধ। নয় মাস আমাদের দেশ বড় রক্তপাতের মধ্য দিয়ে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এমন মন্তব্যে যারা যুদ্ধ করেছেন, তারাও আহত হবেন।’

Manual6 Ad Code

 

বিগ্রেডিয়ার সাখাওয়াত আরও বলেন, ‘আমরা ৯ মাসের মুক্তিযুদ্ধ শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ, সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে ভারতের সহযোগিতা ছিল, সেটা আমরা স্মরণ করি।’

 

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

তিনি বলেন, ‘মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫জন নারী প্রশিক্ষককে দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।’

Manual2 Ad Code

 

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমিতে পড়াশুনা শেষ করে নৌবাহিনীতে যোগ দিতে পারে।’

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ৪১জন ক্যাডেটকে শপথবাক্য পাঠ করানো হয়।

 

(সুরমামেইল/মো.কামরুল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code