সাংবাদিক তুরাব হত্যা, পাঁচ দিনের রিমান্ডে এডিসি দস্তগীর

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

সাংবাদিক তুরাব হত্যা, পাঁচ দিনের রিমান্ডে এডিসি দস্তগীর

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে জুলাই-আগস্ট আন্দোলনে সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক এই আদেশ দেন।

 

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের এই কর্মকর্তা তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন।

 

তার আগে ১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক আসামি পুলিশের কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

 

এদিকে, সাংবাদিক হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে আদালতে তোলা হবে- এমন খবরে উৎসুক জনতার উপস্থিতি বেড়ে যায় আদালত পাড়ায়। প্রশাসনও কঠোর নিরাপত্তার বেষ্টনিতে রাখে আদালত প্রাঙ্গণ।

 

Manual2 Ad Code

ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই নগরীর বন্দর বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব।

 

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

Manual5 Ad Code

 

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউসার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code