সিলেট ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গুলি করে সায়েম আহমেদ (২৪) নামে এক যুবক হত্যা মামলার অন্যতম প্রধান আসামী আমির হোসেন নূরুকে গ্রেপ্তার করেছে র্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌণে ৫টার দিকে সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড কেওয়াপাড়াস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৯ ডিসেম্বর) গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।
হত্যাকান্ডের শিকার সায়েম আহমেদ (২৪) সিলেটের বালাগঞ্জ থানাধীন এলাকার ফজলু মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত আমির হোসেন নূরু (৫৯) বালাগঞ্জ থানাধীন আজিজপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিগত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেটের বালাগঞ্জ থানাধীন ১৩৬নং আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিলো। হঠাৎ দুপুর ২টায় হঠাৎ একদল সন্ত্রাসী লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে অপর পক্ষের সাথে মারামারি ও গুলাগুলি শুরু হয়।
দুপক্ষের সংঘর্ষ চলাকালীন গুলিবৃদ্ধ হয় সায়েম আহমদ। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বালাগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বালাগঞ্জ থানার এফআইআর নং-০৯/৭৯, তারিখ- ৩১ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ। এ মামলার অন্যতম প্রধান আসামী হলো আমির হোসেন নূরু। মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিলো।
অবশেষে র্যাব-৯ এর অভিযানে গ্রেপ্তার করা হলো এই হত্যাকারীকে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে র্যাব’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র্যাব-৯’র ওই মিডিয়া কর্মকর্তা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি