ঈদে যেমন থাকতে পারে আবহাওয়া

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

ঈদে যেমন থাকতে পারে আবহাওয়া

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
চাঁদ দেখানুযায়ী আগামী পরশু (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে।

 

Manual1 Ad Code

পবিত্র ঈদুল ফিতরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে গরম কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।



আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Manual8 Ad Code

 

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজার, রাঙামাটি বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তা প্রশমিত (কমতে) হতে পারে। ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

Manual3 Ad Code

সোমবার (৩১ মার্চ) ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code