সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫
বামে পরকীয়া প্রেমিক।
জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে তিন সন্তানের জননীর পালিয়ে যাওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে স্বামী আব্দুল মুমিন (৩৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মুমিন ঐ গ্রামের ফয়জুর রহমানের (ফাতাই ড্রাইভার) ছেলে। তিনি জকিগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মুমিনের সাথে পারিবারিক ভাবেই মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের বদরুল ইসলামের মেয়ে সুমী আক্তারের বিয়ে হয়। তাদের ৩ টি সন্তানও রয়েছে। বাবার বাড়ীতে প্রায়ই আসা যাওয়া করতেন মাতারগ্রামের শাহজাহান আহমদের দশসিটা গাড়ী দিয়ে। সেই সুবাধে শাহজাহানের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত রমজানে ৩ সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিক শাহজাহানের হাত ধরে পালিয়ে যান সুমী।
নিহতের চাচাতো ভাই রাজু আহমদ জানান, গত রমজান মাসের প্রথমদিকে আব্দুল মুমিনের স্ত্রী ৩ সন্তান রেখে শাহজাহান ড্রাইভারের হাত ধরে পালিয়ে যান। এরপর থেকেই আব্দুল মুমিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মানসিক চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জকিগঞ্জ থানা পুলিশ সরেজমিনে এসে লাশ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(সুরমামেইল/এএইচএল)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি