সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগে গত মাসে (এপ্রিল) সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। এপ্রিল মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৪২ জন।
রোববার (০৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায়, কম হয়েছে মৌলভীবাজার জেলায়। এপ্রিল মাসে সিলেট জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও আটজন আহত হয়েছে। সুনামগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও পাঁচজন আহত হয়। মৌলভীবাজার জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত এবং হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেলচালক ও আরোহী ও একজন সিএনজিচালক এবং সাতজন পথচারী রয়েছে। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়টি দুর্ঘটনায় তিনজন, মুখোমুখি সংঘর্ষে পাঁচটি দুর্ঘটনায় সাতজন ও গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় একজন নিহত হয়। এছাড়া এপ্রিল মাসে নিহত ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, পাঁচজন নারী ও দুজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছিল।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি