কানাইঘাটে বজ্রপাতে নিহত তাজুলের পরিবারের পাশে ইউএনও

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫

কানাইঘাটে বজ্রপাতে নিহত তাজুলের পরিবারের পাশে ইউএনও

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে যাত্রীবাহী ইঞ্জিন নৌকা চালানো অবস্থায় বজ্রপাতে নিহত তাজুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

Manual1 Ad Code

 

মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তা, নিহত তাজুল ইসলামের নিজ বাড়ি লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামে যান। সেখানে তিনি বজ্রপাতে নিহত তাজুলের স্ত্রী ও অবুঝ সন্তান এবং পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজুলেরর পরিবারকে নগদ ২০ হাজার এবং ১০ হাজার টাকা মুল্যের ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

Manual8 Ad Code



উপজেলা প্রশাসন সব সময় তাজুল ইসলামের স্ত্রী সন্তানদের পাশে থাকবে বলে আশ^স্ত করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। নিহতের পরিবারের সদস্যরা নির্বাহী কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।

 

Manual7 Ad Code

স্থানীয় লোকজন ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন এ সময় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত শনিবার বজ্রপাতে এলাকার সকলের পরিচিত মুখ তাজুল ইসলাম নিহত হওয়ার পর থেকে নির্বাহী কর্মকর্তা সব সময় খোজ-খবর নিয়েছেন। এছাড়া বজ্রপাতে ঐদিন আহত ২ জনকে দেখতে যান নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। তাদেরকে ১০হাজার টাকা করে ২০হাজার টাকা আর্থিক ভাবে অনুদান প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code