হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২ জুলাই) সকালে উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সিলেটের এয়ারপোট থানার বড় বাজার আবাসিক এলাকার সুলেমান বক্স এর ছেলে আবু বক্স নাইম (৩৫) ও যাত্রী পাবনা জেলা সদরের কাশিপুর গ্রামের কিয়াম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)

Manual6 Ad Code

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

Manual8 Ad Code

জানা গেছে, আনোয়ারা বেগম পরিবারসহ সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওনা দেন। তারা ভোরে একটি মাইক্রোবাসে সিলেট ছাড়েন। নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।

Manual2 Ad Code

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code