শেখ হাসিনার বিরুদ্ধে আইসিসিতে বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে আইসিসিতে বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি বাংলাদেশে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলোর আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

Manual8 Ad Code

 

তারা চায়, এসব ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রোম সনদের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিবেচনায় নেওয়া হোক। এ জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে।

 

বিষয়টি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে।

 

Manual1 Ad Code

এই আহ্বানের পেছনে রয়েছে সম্প্রতি বিবিসি আই-তে প্রকাশিত একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিওতে আন্দোলন দমন করতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

 

এ তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয় যে, ওই বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন সামরিক বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে, যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতব ছররা, যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে।

Manual3 Ad Code

 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত, এ সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা, যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে, যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে।

Manual3 Ad Code

 

তবে বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা যেন না থাকে সেই বিষয়টিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে উল্লেখ করেছে। এ বিচার শুধু যারা সহিংসতা চালিয়েছে তাদের নয়, বরং যারা এর নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধেও হওয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code