গোয়াইনঘাটে ২ হাজার ৮৩৬পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

গোয়াইনঘাটে ২ হাজার ৮৩৬পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ২ হাজার ৮৩৬টি ইয়াবাসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual2 Ad Code

 

গ্রেপ্তার কামরুল ইসলাম (৩৯) গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়ার হারিছ মিয়ার ছেলে।

 

র‌্যাব-৯ জানায়, সিলেটের গোয়াইনঘাট থানাধীন ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাগড়া এলাকার মোবাইল কোম্পানির টাওয়ারের গেটের সামনে এক মাদক কারবারি ইয়াবাসহ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তার দেহ তল্লাশি করে ২ হাজার ৮৩৬টি ইয়াবা পাওয়া যায়।

Manual6 Ad Code

 

কে এম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধার করা আলামতসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code