সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের চেয়ারে বসে এক তরুণী টিকটক ভিডিও ধারণ করেছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই তরুণী তার টিকটক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। এতে দেখা যায়- তরুণী ওই অফিসের চেয়ারম্যানের চেয়ারে বসে একটি গান বাজিয়ে টিকটক ভিডিও করছেন। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ধারণকৃত টিকটক ভিডিওতে আরও দেখা যায়- পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নামফলক। পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোর নিচে লেখা- চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট। তবে এই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একটি সূত্র থেকে জানা যায়, টিকটক করা এই তরুণী জন্মনিবন্ধনের কাজে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে এসেছিল। এক পর্যায়ে ওয়াশরুমে যাওয়ার জন্য চেয়ারম্যান অফিসে যায়। পরে সে চেয়ারম্যানের চেয়ারে বসে তার সঙ্গে থাকা আরেকজন মেয়ের সহযোগিতায় এই টিকটক ভিডিও ধারণ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, আমরা ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই তরুণীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিডি করেছি। এ ঘটনায় প্রাথমিকভাবে আমরা ৩ জনকে শোকজ করছি। এছাড়া উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
(সুরমামেইল/এআরকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি