সাংবাদিক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে বিএমএসএস’র শোক

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সাংবাদিক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে বিএমএসএস’র শোক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাব’র অন্যতম প্রতিষ্ঠাতা আবুল মোহাম্মদের (মোহাম্মদ আবুল হোসেন) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন।

Manual3 Ad Code

 

এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র নেতৃবৃন্দ সাংবাদিক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে শোক জানিয়েছেন।

 

Manual8 Ad Code

বিএমএসএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান, বিভাগীয় কমিটির সভাপতি সুনির্মল সেন, সহ-সভাপতি মো: আব্দুল মোক্তাদির, সাধারণ সম্পাদক তুষার চৌধুরী এক যৌথ শোকবার্তায় সাংবাদিক আবুল মোহাম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

 

শোকবার্তায় ওই সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আবুল মোহাম্মদ ছিলেন সিলেটের সাংবাদিকতার জগতে একজন নিবেদিতপ্রাণ এবং অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। যা ভবিষ্যতে কখনো সহজে পূরণ হওয়ার নয়। সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

তাঁরা আরও বলেন, সাংবাদিক আবুল মোহাম্মদের কর্মজীবন ও নীতিবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code