সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
সিলেট :
সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. সিরাজুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. সিরাজুল ইসলামকে খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দিন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ থাকায় কার্যক্রমে অক্ষম ছিলেন।
এ অবস্থায় সংগঠনের কার্যক্রমে শূন্যতা দেখা দিলে সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মৌখিকভাবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখার স্বার্থে নতুন ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সকলকে সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী, গতিশীল ও সক্রিয় করতে ভূমিকা রাখবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি