জকিগঞ্জে রাস্তা ঘিরে বিরোধ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

জকিগঞ্জে রাস্তা ঘিরে বিরোধ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Manual6 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের বাসিন্দা এমাদ উদ্দিন তার পরিবার ও সন্তানের নিরাপত্তা এবং যাতায়াতের অধিকার রক্ষায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জের আজিজিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।

 

তিনি জানান, প্রায় ১৫ বছর ধরে তাদের নিজস্ব ক্রয়কৃত জমির উপর নির্মিত একটি রাস্তা ব্যবহার করে আসছেন। তবে প্রতিবেশী লিটন আহমদের সঙ্গে চলমান বিরোধের জেরে তাদের পরিবার নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। লিটন আহমদ এলাকায় মাদকাসক্তদের আড্ডা বসিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। এমনকি পারিবারিক নিরাপত্তার জন্য নির্মিত দেয়াল ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।

 

এমাদ উদ্দিন বলেন, স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে একাধিক বৈঠকে সমঝোতা হয় যে, লিটন আহমদ পুরাতন রাস্তা ব্যবহার করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেও বিকল্প রাস্তা নির্মাণ ও আর্থিক সহায়তার ভিত্তিতে আপোষ হয়। কিন্তু পরদিন (২৪ সেপ্টেম্বর) কোনো নোটিশ ছাড়াই ইউএনও, এসিল্যান্ড ও পুলিশের উপস্থিতিতে তাদের মালিকানাধীন দেয়ালের প্রায় ৪-৫ ফুট অংশ ভেঙে দেওয়া হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, এ সময় এসিল্যান্ড প্রকাশ্যে হুমকি দেন এবং জেলা প্রশাসকের নির্দেশনার কথা উল্লেখ করেন। “আমরা আইন মেনে চলি। কিন্তু কোনো প্রকার আইনি নোটিশ ছাড়াই আমাদের ব্যক্তিগত সম্পত্তি ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের এমন ভূমিকায় আমরা আতঙ্কিত।”

Manual5 Ad Code

 

এমাদ উদ্দিন বলেন, ‘গতকাল প্রশাসনের উপস্থিতিতে যেটুকু দেয়াল ভাঙা হয়, রাতে তারা আরও দ্বিগুণ অংশ ভেঙে দিয়েছে। এতে স্পষ্ট হয়, তারা প্রশাসনকে ব্যবহার করে আমাদের সম্পত্তির ক্ষতিসাধন করতে চায়।’

 

তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Manual5 Ad Code

 

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস বলেন, ‘কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে দেয়াল নির্মাণ করতে হলে পৌরসভার অনুমতি প্রয়োজন। তারা কোনো অনুমতি না নিয়েই দেয়াল নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। এজন্য আপাতত দেয়ালের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে, এবং তাদেরকে নোটিশ দেওয়া হবে।’

 

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এএইচএল)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code