পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
দারুণ ফিনিশিংয়ে এক মিনিটের মধ্যে দুইবার জালে বল পাঠাল বাংলাদেশ। ম্যাচে বসে গেল চালকের আসনে। পাকিস্তান পারল না ঘুরে দাঁড়াতে। গতবারের মতো এবারও তাদের হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ।

 

Manual1 Ad Code

কলম্বোর রেসকোর্স মাঠে বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম সেমি-ফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সাল দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন অপু রহমান।

Manual1 Ad Code

 

দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত ও নেপালের লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেরা চারের মঞ্চে আসা বাংলাদেশ শুরু থেকে পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়াতে থাকে। গোলরক্ষক সামার রাজ্জাকের মারাত্মক ভুল কাজে লাগিয়ে তৃতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ।

 

ভুল থ্রোয়ে রাজ্জাক বল তুলে দেন অপুর পায়ে; তবে বলের নিয়ন্ত্রণ পেলেও তিনি ঠিকঠাক পাস বাড়াতে পারেননি। পরে পাকিস্তানের এক ডিফেন্ডারের পা হয়ে বল চলে যায় অন্য প্রান্তে থাকা ফয়সালের কাছে। ঝাঁপিয়ে রাজ্জাক শেষ চেষ্টা করেছিলেন বল গ্লাভসে নেওয়ার, কিন্তু পারেননি। ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন ফয়সাল।

 

এই গোলের রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে অপুর দারুণ শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভসকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে পায়।

 

দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন মরিয়া ছিল না বাংলাদেশ। পাকিস্তানও পারেনি ঘুরে দাঁড়াতে। তাতে প্রথমবারের মতো বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code