আজ মহাষষ্ঠী: সিলেটে ৬১৮ মণ্ডপে দুর্গাপূজা শুরু

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

আজ মহাষষ্ঠী: সিলেটে ৬১৮ মণ্ডপে দুর্গাপূজা শুরু

Manual5 Ad Code

সুনির্মল সেন :
সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

 

আজ (রোববার) মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার মূল পর্ব। এর আগের দিন শনিবার মহাপঞ্চমীতে দেবীপক্ষের আবহে মণ্ডপে মণ্ডপে বেজেছে ঢাক-ঢোল।

 

সিলেটে এবার ৬১৮টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। মহাষষ্ঠীর পূজা আজ তাই আয়োজক কমিটিগুলো ব্যস্ত সময় পার করছেন।

 

Manual3 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযায়ী, এ বছর সিলেট জেলা ও মহানগরে মোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেট মহানগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি পূজা হচ্ছে।

 

সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে জকিগঞ্জে (৮৪টি সার্বজনীন ও ১টি পারিবারিক)। এছাড়া গোলাপগঞ্জে ৬২টি, ফেঞ্চুগঞ্জে ৪২টি, বিয়ানীবাজারে ৫৪টি, ওসমানীনগরে ৪০টি, গোয়াইনঘাটে ৪০টি, কানাইঘাটে ৩১টি, কোম্পানীগঞ্জে ২৭টি, বিশ্বনাথে ২৪টি এবং জৈন্তাপুরে ১৯টি মণ্ডপে পূজা হচ্ছে।

 

অন্যদিকে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানায় সর্বাধিক ৪১টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া এয়ারপোর্ট থানায় ৪১টি, শাহপরাণ থানায় ২৫টি, মোগলাবাজারে ২০টি, জালালাবাদে ২০টি এবং দক্ষিণ সুরমায় ১৫টি পূজা হচ্ছে।

 

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবীর আগমন ঘটেছে গজে (হাতি) আর মহা- দশমী পূজার শেষে গমন হবে দোলায় (পালকি)। শাস্ত্রমতে দেবীর আগমন গজে হলে সমৃদ্ধি আসে, আর গমন দোলায় হলে রোগ-শোক বাড়ে।

Manual1 Ad Code

 

সোমবার (২১ সেপ্টেম্বর) মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। এরপর ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমী, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

 

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তায় বেশ কড়া নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেট জেলা ও মহানগরে পুলিশের পাশাপাশি, সাদা পোশাকে মাঠে থাকছে তারা।

Manual8 Ad Code

 

এছাড়া প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং প্রতি পাড়া-মহল্লায় নিয়মিত ড্রোন উড়িয়ে নজরদারি করা হচ্ছে। সেই সাথে যেকোন প্রয়োজনে পুলিশের সকল হট লাইন নম্বারগুলো সক্রিয় রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে স্যোশাল মিডিয়া ‘হুয়াটসঅ্যাপ’ প্লাটফর্মে একটি গ্রুপও খোলা রয়েছে সার্বক্ষণিক।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সহ সভাপতি প্রদীপ কুমার দেব ইতোপূর্বে বলেছেন, সিলেট সম্প্রীতির শহর। এখানে যার যার ধর্মমতে নির্বিঘ্নে আমরা অনুষ্ঠান পালন করি। জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সবার সহযোগিতায় আশাকরি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন হবে।

Manual6 Ad Code

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ ইতোপূর্বে বলেছেন, শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code