সিলেটে অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে পদযাত্রা

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সিলেটে অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে পদযাত্রা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে পদযাত্রা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

 

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহবানে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এই পদযাত্রা শুরু হয়ে চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, ছাত্র-শিক্ষক, আইনজীবী, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ, সমাজকর্মীসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নগরবাসী অংশ নেন। এ সময় অনেকের হাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

পদযাত্রা শেষে সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের মূল দাবি, প্রশাসন যেন অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহন বন্ধ করে দেয়। ফুটপাত মানুষের হাঁটার জন্য, হাঁটার সেই পরিবেশ বজায় রাখার দাবি জানাই। শহরটা আমাদের, এটি সুন্দর করার জন্য আমরা আজকে এখানে এসেছি।

Manual6 Ad Code

 

তিনি বলেন, রিকশায় তারা ব্যাটারি না লাগিয়েও চালাতে পারে। তাদের ব্যাটারি দিয়ে চালাতে হবে কেন? ব্যাটারি ছাড়া তারা চলে আসুক। ব্যাটারি যখন বন্ধ হবে লোডশেডিং কমবে, ব্যাটারি যখন বন্ধ হবে তখন আমাদের দুর্ঘটনা কমবে। নিজের কর্মসংস্থান তৈরি করতে গিয়ে আরেকজনের ক্ষতি করে, রাস্তা দখল করবে, এটা তো হবে না। পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তাদের ভালো কাজে আমরা সঙ্গ দিচ্ছি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code