আবারও এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

আবারও এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
এশিয়া কাপের ফাইনাল যেন রূপ নেয় নাটকীয় পতনের গল্পে। ১ উইকেটে ১১৩ রানে পাকিস্তান যখন অপ্রতিরোধ্য ভঙ্গিতে এগোচ্ছিল, তখনো কেউ ভাবেনি শেষ পর্যন্ত মাত্র ১৪৬ রানে গুটিয়ে যাবে তারা। ৪৪ বল হাতে থাকা অবস্থায় পতন হয় বাকি ৯ উইকেটের। তাও আবার ধসটা হয়েছে মাত্র ৩৩ রানের ব্যবধানে! তারপরও আগের দুই লড়াইয়ের মতো সহজ হয়নি ম্যাচ। এবারের লড়াই ছড়িয়েছে রোমাঞ্চ। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষ ওভারে গিয়ে জিতেছে ভারত। ৫ উইকেটের জয়ে শিরোপা থাকলো তাদেরই হাতে। ভারত ১৪৭ রানের লক্ষ্য তাড়া করেছে দুই বল হাতে রেখে।

Manual4 Ad Code

 

শাহেবজাদা ফারহান ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ভারতের বোলারদের চাপে ফেলে দিয়েছিলেন। কুলদীপ যাদবের প্রথম দুই ওভারে ২৩ রান নেন পাকিস্তানি ব্যাটাররা। চোটের কারণে হার্দিক পান্ডিয়ার না থাকা ভারতের জন্য ছিল উদ্বেগজনক।

 

কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। ১৩তম থেকে ১৮তম ওভার পর্যন্ত প্রায় প্রতিটি ওভারে একটি করে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। কুলদীপ নিজের শেষ ওভারে একাই তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

 

Manual3 Ad Code

শেষ কাজটা সেরে দেন জসপ্রীত বুমরা। প্রথম স্পেলে পাকিস্তানি ব্যাটারদের সঙ্গে কথার লড়াইয়ের পর তিনি শেষ ওভারে হারিস রউফকে বোল্ড করেন। এরপর উদযাপনে কিছু পতনের ভঙ্গি করে রউফের আগের সপ্তাহের ইশারার জবাব দেন।

 

তবে ভারতের বোলিং আক্রমণের আসল নায়ক ছিলেন বরুণ চক্রবর্তী। চাপের সময়ে তিনটি গুরুত্বপূর্ণ স্পেল করেছেন তিনি। পাওয়ারপ্লেতে শুরুর আঘাত, এরপর ফারহানকে ফেরানো, আর মাঝপথে ফখর জামানকে আউট করে পাকিস্তানের ভরসার জায়গা ভেঙে দেন তিনি। ফারহান (৫৭) আর ফখর (৪৬) ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটার ১৫ রানও করতে পারেননি। ফারহানের ৩৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। ফখরের ৩৫ বলের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়।

 

শেষ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং ধসই ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দেয়। একসময় ম্যাচে এগিয়ে থেকেও এমন পতন যে কতটা হতাশাজনক, সেটা আবার প্রমাণ হলো দুবাইয়ের মঞ্চে।

 

কুলদীপ ৩০ রানে নেন ৪ উইকেট। দুটি করে নেন জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code