সিলেটে ৭১ লাখ টাকার ভারতীয় শাড়ির চালানসহ আটক ২

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

সিলেটে ৭১ লাখ টাকার ভারতীয় শাড়ির চালানসহ আটক ২

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলী থেকে ৭১ লাখ টাকার ভারতীয় শাড়ির চালানসহ দুজনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার সুরমা বাইপাস পয়েন্ট থেকে ভারতীয় শাড়ির চালানসহ তাদের আটক করা হয়।

 

Manual8 Ad Code

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার আনজব আলীর ছেলে আজির উদ্দিন (৫৫) ও কুষ্টিয়ার দৌরতপুর থানার চর সাদিপুর গ্রামের মো. নাসিরের ছেলে মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।

 

একইদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual2 Ad Code

তিনি জানান, সুরমা বাইপাস পয়েন্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশীকালে ৫৬টি বস্তায় ১ হাজার ৪৮২ পিস ভারতীয় কাতান শাড়িসহ অন্যান্য ব্রান্ডের আরও ৫৮৯ পিস শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির বাজারমূল্য ৭১ লাখ ৬ হাজার টাকা। এছাড়া কাভার্ড ভ্যানটিও (নং ঢাকা মেট্রো-ন ১৬-১৮০৯) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই মিডিয়া কর্মকর্তা।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code