ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Manual4 Ad Code

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা :
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন (২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন।

Manual1 Ad Code

 

নিহত আলমগীর হোসেন ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

Manual2 Ad Code

 

জানা যায়, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানিয়েছেন আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code