সিলেট ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
সিলেট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং পিআর নয়, এফপিটিপি (FPTP) ভোট পদ্ধতি গ্রহণের দাবিতে জনমত গঠনের লক্ষে সিলেটে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে বিশাল এই প্রচার মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে অন্তত সহস্রাধিক মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা মিছিলটি বের করে মিরাবাজার, নাইওরপুর, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার ও লামাবাজার হয়ে পূণরায় একই স্থানে গিয়ে পথসভায় মিলিত হয়। প্রচার মিলিঠ শেষে পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা আবু ইয়ামিন চৌধুরী এবং পরিচালনা করেন আছনাত উদ্দিন জাহিন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রনীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি কি বুঝে না। তাই পূর্বের ভোটিং পদ্ধতি তথা সরাসরি সংখ্যা ঘরিষ্টতা পূর্বের ভোটিং পদ্ধতি বাস্তবায়নে সবাইকে সচেতন করতেই এই প্রচার মিছিল।
তিনি বলেন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ তথা এফপিটিপি (FPTP) একটি একক বিজয়ী ভোটদান ব্যবস্থা, যেখানে ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন এবং ভোটের ফলাফলে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন।
এছাড়া বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে ভূমিকা রাখা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে বলেন।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি