খাদিমপাড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

খাদিমপাড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীতে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ মুন্না (২০) নামে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

 

Manual6 Ad Code

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল সড়কের শাহপরান থানাধীন খাদিমপাড়া ১নম্বর সড়কের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোঃ মুন্না (২০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

Manual5 Ad Code

পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। ষেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মুন্নাকে মৃত ঘোষণা করেন।

 

Manual6 Ad Code

এ দুর্ঘটনায় চারজনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) ও মো. হাবিবুর লস্কর (৩৫)।

Manual7 Ad Code

 

সিলেট মগানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code