জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেট জেলা তাঁতীদলের আলোচনা সভা

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেট জেলা তাঁতীদলের আলোচনা সভা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রংমহল টাওয়ারে তাঁতীদলের কার্যালয়ে জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, জেলা তাঁতীদলের সদস্য আরিফ চৌধুরী রাজ, জেলা জিসাসের সভাপতি জয়নাল আবেদীন।

 

Manual2 Ad Code

প্রধান বক্তব্য রাখেন সিলেট জেলাতাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক।

 

এসময় বক্তারা ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে তাঁতী দলের নেতাকর্মীদের কাজ করতে আহবান জানান।

 

Manual5 Ad Code

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহুের মাগফেরাত,তার সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্হতা ও দীর্ঘায়ু এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ দোয়া করা হয়।

 

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নেওয়ার, যুগ্ম আহবায়ক বেলাল আহমদ, জেলা সেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান লোকমান, জেলা তাঁতীদলের সদস্য মোঃ মোহন, হৃদয় আহমদ উজ্জ্বল, সুমন আহমদ, নবি হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code