সরাসরি চুক্তিতে চার তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

সরাসরি চুক্তিতে চার তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন নামে যাত্রা শুরু করা ‘সিলেট টাইটান্স’ এরই মধ্যে তাদের চার বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।

 

Manual8 Ad Code

সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী এবং আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে তারা এবং মিরাজকে দেয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব।

 

Manual2 Ad Code

সিলেট টাইটান্সের কোচিং প্যানেলও বেশ শক্তিশালী। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সফল কোচ সোহেল ইসলাম। ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বিপিএলের সফল অধিনায়ক ইমরুল কায়েস, পেস বোলিং কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার সৈয়দ রাসেল, এবং ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন কিমস্লে রব।

 

Manual3 Ad Code

গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে পাঁচ দলের মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। রাজশাহীর দায়িত্ব নিয়েছে নাবিল গ্রুপ, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) কনসোর্টিয়াম।

 

বিসিবি থেকে প্রতিটি দলকে দুজন করে দেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে নেয়ার নির্দেশনা ছিল। সেই অনুযায়ী, ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে, রংপুর নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমানকে, চট্টগ্রাম শেখ মাহেদী ও তানভীর ইসলামকে, রাজশাহী তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে এবং সিলেট টাইটান্স মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code