বটেশ্বর থেকে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় পেঁয়াজের চালানসহ আটক ৬

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

বটেশ্বর থেকে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় পেঁয়াজের চালানসহ আটক ৬

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর বটেশ্বর থেকে ভারতীয় পেঁয়াজের চালানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

বুধবার (১২ নভেম্বর) সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামন থেকে ৬টি ডিআই পিকআপ ভর্তি ২৭০ বস্তা পেঁয়াজের চালানসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটককৃত পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

 

বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বুধবার সকালে টেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে ভারতীয় বিপুল পরিমাণের পেঁয়াজের চালানসহ ৬টি ডিআই পিকআপ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

Manual4 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা- জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডুবি গ্রামের মৃত কুতুব আলীর ছেলে মামুনুর রশিদ (৩০), একই উপজেলার ২নং চাজিল ইউনিয়নের বিরাইমারা গ্রামের মোঃ সিদ্দকুর রহমানের ছেলে মোঃ আজাদ আহমেদ তাজ (২৭), শামসুল ইসলামের ছেলে রুবেল আহমেদ (২৪), মৃত মোবারক আলীর ছেলে হোসেন আহমেদ (৪৭), গোয়াইনঘাট উপজেলার ৪নং আলিরগাঁও ইউনিয়নের হাজিরাই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে সিরাজুল ইসলাম (২২) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বাহার আহমেদ (২৮)।

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code