সিলেটে বিটিসিএলের দুটি গুদামে আগুন

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

সিলেটে বিটিসিএলের দুটি গুদামে আগুন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত দুটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেমিপাকা দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

নগরীর তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনও আলামত পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।

 

Manual4 Ad Code

বিটিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিহির রায় বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Manual5 Ad Code

 

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code