সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) অ্যাম্বুলেন্স চালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৫ জনসহ আরও অনেককে আসামি করা হয়েছে।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় চালক বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এরআগে শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। এর প্রেক্ষিতে আজ অ্যাম্বুলেন্সচালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
অন্যদিকে একইরাত ৩টা ৪৮ মিনিটের দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি