পুলিশের ধাওয়ায় গাড়ি রেখে পালালো চালক, ভিতরে মিললো ভারতীয় ক্রিম

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

পুলিশের ধাওয়ায় গাড়ি রেখে পালালো চালক, ভিতরে মিললো ভারতীয় ক্রিম

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ২৩ কার্টুন ভারতীয় ক্লপ-জি ক্রিমসহ প্রাইভেটকার (প্রোবক্স) আটক করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতীয় ক্রিমসহ গাড়িটি আটক করা হয়।

 

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার বিকেল কানাইঘাট থানার ট্রাফিক পুলিশের এটিএসআই ইউসুফ আহমদের নেতৃত্বে থানা পয়েন্টের পশ্চিম পাশে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (প্রোবক্স) গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেন। এ সময় চালক ট্রাফিক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে ট্রাফিক পুলিশ পিছু ধাওয়া করে পৌরসভার রামপুর এলাকায় কানাইঘাট-শাহবাগ রাস্তার নির্মাণাধীন কার্লভাটের পাশে গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।এসময় গাড়ি তল্লাশী করে ভারতীয় ২৩ কার্টুন ক্লপ-জি ক্রিম (ঔষধ) ও প্রোবক্স গাড়িটি জব্দ করা হয়।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ট্রাফিক পুলিশ প্রোবক্স গাড়ি ও ৪০৭৪ পিস ভারতীয় ক্লপ-জি ক্রিম আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code