সিলেটে পুলিশের হাতে বিকাশ প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

সিলেটে পুলিশের হাতে বিকাশ প্রতারক গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে রকেট ও বিকাশের মাধ্যমে প্রতারণা মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া শহিদুল ইসলাম শহিদ (৩৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

Manual8 Ad Code

সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

 

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট এয়ারপোর্ট থানার সুবিদবাজারস্ত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে উদয়ন-২৪ নং বাসার তোতা মিয়ার ছেলে মকছুছুল করিমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা আত্মসাত করেন।

 

Manual4 Ad Code

বিষয়টি তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে মকছুছুল করিম থানায় এসে আটককৃত ব্যক্তিকে সরাসরি সনাক্ত করেন এবং প্রতারণার বিষয়টি নিশ্চিত করেন। তার অভিযোগের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

 

Manual6 Ad Code

এদিকে আসামীর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে ডিএমপির শাহবাগ, যাত্রাবাড়ী, ওয়ারী থানা এবং গোপালগঞ্জের মুকসুদপুর খানায় অন্তত ৪টি মামলা রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code