৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, বিতরণ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কার্যক্রম পরিচালনার জন্য আগামীকাল (মঙ্গলবার) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

 

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের অধীন-তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার, এবং আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual1 Ad Code

 

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code